ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধা গোবিন্দগঞ্জে চোর-ডাকাত ও হ্যাকারসহ ১০ জন গ্রেফতার ‎

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে থানা পুলিশের অভিযানে চার সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাতদল গ্রেফতার হয়েছে। একই অভিযানে আরও ছয়জনকে হ্যাকার, চোর ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

‎থানা সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা পূর্বপাড়ায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নির্দেশে সেকেন্ড অফিসার সেলিম রেজা, এসআই মমিনুল ইসলাম, এসআই আনিসুজ্জামান এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

‎অভিযানে গ্রেফতারকৃতরা হলেন ১. পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামের মধু মিয়ার ছেলে জাহাঙ্গীর ইসলাম (৫৬), যার বিরুদ্ধে ২৯টি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে;

‎২. কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা পূর্ব মাস্তা গ্রামের মহাব্বত আলী শেখের ছেলে আব্দুর রহমান ওরফে ওয়াসিম শেখ (৩৫), যার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে;

‎৩. কামারদহ মহাবাপপুর তুলশীপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে ডলার মিয়া (৩৮), যার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে;

‎৪. পলাশবাড়ী উপজেলার কোমরপুর পূর্ব নয়াপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে হেলাল মিয়া (৩৬)।

‎অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

‎গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎এছাড়া পুলিশের পৃথক অভিযানে আরও ২ জন হ্যাকার, ২ জন চোর ও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

Visited ২০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।