ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

ডাকসু নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:

শিক্ষাঙ্গণ হোক কেবল শিক্ষক ও শিক্ষার্থীদের। থাকবে না কোনো দলীয় রাজনীতির আধিপত্য। ডাকসু নির্বাচনে ভিপি পদে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বলেন,নতুন জীবন —নতুন রাজনীতি —সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র —মানবতার রাজনীতি।সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, স্রষ্টার নামে স্রষ্টার রেসালাতের আলোকে মানবতাভিত্তিক ধর্মের মৌলিক সত্য— জীবনের মৌলিক সত্য— বস্তুর উর্ধে মানবসত্তার পুনরুজ্জীবন, মানবতার রাজনীতির পুনরুজ্জীবন, মানবতার রাষ্ট্র ও মানবতার বিশ্বব্যবস্থা পুনরুজ্জীবনের বিপ্লব ব্যতীত ধর্মের নামে অধর্মের স্বৈরদস্যুতা এবং বস্তুবাদি জাতীয়তাবাদি মিথ্যার আঁধার স্বৈরদস্যুতা থেকে সত্য ও জীবন এবং মানবতার মুক্তি অসম্ভব যেমন সূর্যোদয় ছাড়া প্রভাত অসম্ভব।

 

শিক্ষা জীবন শিক্ষা প্রতিষ্ঠান সত্য—মিথ্যা, আলো—আঁধার, জীবনের সুপথ—বিপথ চিনার বুঝার অতি জরুরী সময়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা বর্তমানে সত্য ও মানবতা ভিত্তিক নয় বরং মিথ্যা ও আঁধার ভিত্তিক।মিথ্যা—জুলুম স্বৈরদস্যুতার মানবতাবিধ্বংসী স্বৈররাজনীতি ই এখন একচেটিয়া জীবন ও দুনিয়া নিয়ন্ত্রণ করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।প্রত্যেক রাজনীতির মূলে আছে কোনো না কোনো ধর্ম বা অধর্ম বা কোনো না কোনো মতবাদ। কিন্তু মানুষ হিসেবে এবং যে কোনো স্রষ্টা ভিত্তিক ধর্মের মানবিক মূল্যবোধের ধারক হিসেবে আমাদেরকে মানবতার রাজনীতি ও মানবতাবিধ্বংসী স্বৈররাজনীতি অবশ্যই বুঝতে হবে।আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট World humanity revolution student front জীবনের সত্য ও মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ায় বিপ্লবী সংগঠন।বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সব ধর্মের সব মতপথের সব মানুষের জীবন ভিত্তিক সংগঠন, সব ধর্মের সব মতপথের সব মানুষের সমান নিরাপত্তা অধিকার সবার জীবনের স্বাধীনতা মর্যাদা ভিত্তিক সংগঠন, সব মানুষের সবার সংকটে পাশে দাঁড়ানোর সংগঠন, সব মানুষের সুরক্ষার সংগঠন।

Visited ১৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।