ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

গোপালগঞ্জ ৩ আসনের  বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত গোপালগঞ্জ ৩ আসনে(কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ) এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা রেজাউল করিম গন সংযোগ করেন ।

প্রথমে গণসংযোগ টি শুরু করেন গ‌ওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরী ( রা) এর কবর জিয়ারত এর মধ্যে দিয়ে ।এর পর পায়ে হেটে পাটগাতি বাজার হয়ে লিফলেট বিতরণ করতে করতে এসে টুঙ্গীপাড়া বাস স্ট্যান্ড হয়ে টুংগীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে শেষ হয়।

এ সময়ে উপস্থিত জনগনের মাঝে অধ্যাপক রেজাউল করিম বলেন

আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ থাকবে না কোন অন্যায় অবিচার দুর্নীতি।

তিনি আরো বলেন, আমি আপনাদের সাথে নিয়ে ইসলামের শাষন কায়েম করতে চাই । বাংলাদেশ জামায়াত ইসলামীর দাড়িপাল্লা ভোট দিয়ে সংসদে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম করতে চাই। আপনারা সবাই ইসলামের সাথে থাকবেন।

এ সময়ে উপস্থিত ছিলেন -বাংলাদেশ জামায়াত ইসলামীর গোপালগঞ্জ জেলার সেক্রেটারী মোহাম্মদ আল মাসুদ খান পৌর জামায়াতের আমির এনামুল হক খান পৌর জামায়াতের সেক্রেটারি শওকত আলম আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক কাজী এজহারুল ইসলাম ।বাংলাদেশ জামায়াত ইসলামীর টুংগীপাড়া উপজেলা শাখার আমির আব্দুল ওহাব বাংলাদেশ জামায়াত ইসলামী টুঙ্গীপাড়া উপজেলা থানা শাখার সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীএছাড়াও আরো উপস্থিত ছিলেন কোটালীপাড়া থানার আমির গাজী সুলাইমান ও থানার সেক্রেটারি -সেকেন্দার আলী খানএছাড়াও জামাতের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

Visited ২০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।