ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর দ্বিতীয় দিন সম্পন্ন হয়

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ১৯, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে আজ ১৮ই আগষ্ট ২০২৫ খ্রি. ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET)-এর ২য় দিনের ইভেন্ট (২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প) এর জন্য ১ম দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের সকাল ৭.০০ টা হতে ভোলা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।

 

এসময় নিয়োগ বোর্ডের সভাপতি ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ২য় দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। উক্ত কার্যক্রম দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প শেষে যোগ্য প্রার্থীদের কোনরকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

 

উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল আউয়াল,

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পিরোজপুর, মোঃ শাহিদুর রহমান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বরিশাল।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব অরিত সরকার, সহকারী পুলিশ সুপার, তজুমদ্দিন সার্কেল, জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল)-সহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Visited ২১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।