ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বান্দরবানের অবৈধ সব ইটভাটা বন্ধ ঘোষনা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

 

বান্দরবানের থানচি উপজেলার প্রাতাপাড়ায় অবস্থিত অবৈধ ইটভাটা বন্ধের ঘোষণা।

 

বান্দরবান জেলার ৭টি উপজেলার সব ধরনের অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে কাঠ ও বনজ দ্রব্য ব্যবহারকারী ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

গত রোববার (২৪ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এই বিষয়ে আরও,

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ কাঠ/বনজ দ্রব্য ব্যবহারকারী ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ জুলাই ২০২৫ তারিখের স্মারক অনুসারে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার্থে বান্দরবানের অবৈধ ও অননুমোদিত সব ইটভাটা বন্ধ রাখতে হবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বান্দরবানের ৭টি উপজেলায় প্রায় ৭০টির মতো অবৈধ ইটভাটা রয়েছে। সরকার পরিবর্তনের পর ভাটাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারনে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যায়, অন্যদিকে ইট সংকটের কারনে জেলায় উন্নয়ন কাজ ব্যাহত হয়

Visited ১৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।