ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে সাপের কামড়ে এক নারীর মৃত্যু 

admin
আগস্ট ১২, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাপের কামড়ে স্বামী পরিত্যাক্তা এক নারীর মৃত্যু হয়েছে।

ওই নারীর নিকট আত্মীয় রঞ্জিত সিং(গ্রামপুলিশ) জনায়, নিহত পবীত্রা বালা(৩৯) স্বামীর সাথে ছাড়া ছাড়ির পর প্রায় ৪ বছর যাবত তার পিতার বাড়ি নেজামপুর ইউপির গোঁসাই পুরে বসবাস করছিলো। ওই নারী জীবিকার তাগিদে চাঁপাইনবাবগঞ্জের আতাহির(বুলনপুর) এলাকার একটি ধানের চাতালে শ্রমিকের কাজ করছিল । আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫ টায় রান্নার জন্য খড়ের পালা থেকে(জ্বালানি) টানার সময় বিষাক্ত সাপ পবীত্রা বালার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের গোড়ায় ছোবল দেয়। ওই সময় তার চিৎকারে অন্যান্য শ্রমিকেরা ঘটনাস্থলে এসে খড়ের মধ্য থেকে সাপটি ধরে ফেলে। শ্রমিকেরা পবীত্রার ইচ্ছায় চার্জার ভ্যান যোগে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে সাপের কামড়ের এন্টি ভেক: না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপতালে রেফার করেন। ওই নারী রামেক হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১ টায় মারা যায়। আইনী প্রক্রীয়ার পর তার পিতার বাড়ি গোঁসাইপুরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে তার স্বজনরা জানান।

Visited ৩১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।