ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

শ্রাবণ মেঘের দিনে 

admin
আগস্ট ৪, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

তৌহিদুল ইসলাম কনক

#এখন কদম ফুলের সুবাস এই বর্ষায় ছড়িয়ে পড়ে

আমি ময়ূরপঙ্খী হয়ে যাই, স্পর্শ করি বৃষ্টিকে

মানে না মেঘের গর্জন, শহরটা ভিজে যায়

আমিও ভিজতে থাকি শ্রাবণের বৃষ্টিতে।

#নদীর বুকে বৃষ্টি রিমঝিম গান গাইতে থাকে

টাপুর টুপুর শব্দে নুপুর বেজে ওঠে

সাদা বকের পালক মোড়ানো ক্যানভাসে,

গভীর রাতেও সোনা ব্যাঙের লাফালাফি

তুমুল বর্ষায় ভিজে যায় মন।

#কদম ফুলে তোমার কালো চুলে ঘ্রান ছড়ায়

বর্ষায় এসে ভালবেসে বৃষ্টি আমাকে জড়ায়

শ্রাবণ মাসে তুমি থেক পাশে মেঘে মেঘে ভাসবো

আমি শ্রাবণ তুমি বৃষ্টি বার বার ফিরে আসবো।

#৪ আগস্ট ২০২৫

Visited ৩৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।