ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সংবাদ প্রকাশের জের ধরে মিরসরাইয়ে সাংবাদিককে প্রকাশ্যে তুলে নেয়ার হুমকি,থানায় জিডি

admin
আগস্ট ১০, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাই প্রতিনিধি: গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোঃ আশরাফ নামের এক  সাংবাদিককে তুলে নেয়ার হুমকি দিয়েছেন ইকবাল হোসেন ইমন (২৮)।এই ঘটনায় আশরাফ মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

১০ আগস্ট রবিবার দুপুরে মিরসরাই পৌরসদরের কাশেম শপিং সেন্টারের নিচ তলায় একটি কসমেটিকস দোকানের সামনে আশরাফকে হুমকি দেয়া হয়।
এই বিষয়ে সাংবাদিক আশরাফ বলেন, ‘সাম্প্রতিক মিঠাছরা বাজারের চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদককারবারী ইকবাল হোসেন মিঠু , ইকবাল হোসেন ভূঁইয়া, ইকবাল হোসেন ইমনদের বিরুদ্ধে জাতীয় দৈনিক জনবাণী প্রতিকায় সংবাদ পরিবেশ করায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে। গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার স্টাইলে সন্ত্রাসী ইকবাল হোসেন ইমন আজ দিবালোকে আমাকে তুলে নেওয়ার হুমকি প্রধান করে।’
সাংবাদিক আশরাফ আরও বলেন, ‘সেই সাংবাদিকতার শুরু থেকে নির্যাতিত ও মুজলুমের পক্ষে সংবাদ পরিবেশন করে আসছি। অন্যায় ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সব সময় সোচ্চার রয়েছে।’
এই বিষয়ে জানতে ইকবাল হোসেন ইমনের নাম্বারে একাধিকবার ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘সাংবাদিক আশরাফ উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
Visited ২৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।