ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

মাদকবিরোধী কমিটি ও এলাকাবাসীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও প্রতিরোধ গড়ে তোলাকে কেন্দ্র করে মাদকবিরোধী কমিটির দায়িত্বশীল ব্যক্তি ও এলাকাবাসীর বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল কেশবপুর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত ২২ আগস্ট শনিবার কেশবপুর এলাকায় এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এলাকায় মাদক কেনাবেচা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়ার দাবি করেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, ওই ঘটনায় কয়েকজনের নাম উঠে আসার পর তাদেরকে এলাকা ছাড়ার জন্য সতর্ক করা হয়। পরবর্তীতে কেশবপুরের সাধারণ এলাকাবাসী ও মাদকবিরোধী কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয় বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কারণে যদি সাধারণ মানুষ ও মাদকবিরোধী কমিটির সদস্যদের হয়রানিমূলক মামলার মুখোমুখি হতে হয়, তাহলে ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাবে না। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং প্রকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী **‘মাদক ছাড়ো, এলাকা ছাড়ো’**সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে কেশবপুর এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

Visited ৩২ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।