ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

৫ সেপ্টেম্বরের ঢাকা–চট্টগ্রাম লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করতে সীতাকুণ্ড থানার ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ড প্রতিনিধি:

আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ঢাকা–চট্টগ্রাম লং মার্চ সফল, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহিনুল ইসলামের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সাক্ষাৎকালে লং মার্চের সার্বিক প্রস্তুতি, কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখা এবং কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় লং মার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি জসিম উদ্দিন আযাদ, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আবু তাহের, নবনির্বাচিত সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সাবেক সভাপতি এডভোকেট আ. ন. ম. জুবায়ের এবং ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমীর শহীদুল ইসলামসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা–চট্টগ্রাম লং মার্চকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হবে।

Visited ১০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।