ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

চট্টগ্রামে হেফজ ও এতিমখানার অসহায় ছাত্রছাত্রী এবং অসহায় অভিভাবকদের ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন :
চট্টগ্রাম ফটিকছড়ি ভুজপুরের মির্জারহাট হেফজ ও এতিমখানা মাদ্রাসার গরিব অসহায় ছাত্র-ছাত্রী সহ তাদের অসহায় অভিভাবকদের ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়।

এই হেফজ ও এতিমখানার ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত। যার কারণে তারা ঠিকমত পড়াশোনা করতে পারছিল না। বিশেষ করে এই মাদ্রাসায় অধ্যায়নরত সকল ছাত্রছাত্রীরা গরীব অসহায় এবং এতিম। যার কারণে তারা ঠিকমত প্রাথমিক চিকিৎসা টুকু থেকে ও বঞ্চিত হচ্ছিল। এরই ধারাবাহিকতায় দিন দিন ছাত্ররা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছিল।

ঠিক ওই সময় সোশ্যাল মিডিয়ার বদৌলতে ঘটনাটি জানতে পারে সীতাকুন্ডের একজন মেডিকেল এসিস্ট্যান্ট ও চিকিৎসক মোঃ রাসেল।
মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না। এই কথাটির প্রকৃত মূল্যটি যেন দিয়ে দিলেন এই চিকিৎসক মোঃ রাসেল। তিনি তার নিজস্ব অর্থায়নে প্রায় দশ হাজার টাকার ওষুধ সামগ্রী সহ আরো নানা ধরনের সুব্যবস্থাপনা ও তার সহযোগী বন্ধু মেডিকেল এসিস্ট্যান্ট মোঃ রাজু সহ হাজির হয় মির্জারহাট দারুল ফুরকান হেফজ ও এতিমখানা মাদ্রাসায়। তারা দুজন মিলে প্রায় ৩৫ থেকে ৪০ জন ছাত্র এবং তাদের অভিভাবকদের চিকিৎসা প্রদান করেন। এই মেডিকল সেবাটি শুরু হয় সকাল ১১ঃ৩০ মিনিটে এবং শেষ হয় দুপুর ২ টায়। এই মাদ্রাসার ছাত্রছাত্রী দের আরও নানা ধরনের অসুবিধাই তাদের দিন কাটাতে হয় মাদ্রাসা কর্তৃপক্ষের একটাই আবেদন যেন মেডিকেল এসিস্ট্যান্ট মোঃ রাসেল ভাইয়ের মতো করে সমাজের দানশীল ব্যক্তিরা তাদের পাশে এসে দাঁড়ায়।

Visited ১৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।