ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ পুনর্ব্যক্ত, জনগণকে হয়রানিমুক্ত পুলিশি সেবার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন করেছেন। শনিবার (২ আগস্ট) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং জনসেবার মান নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করে জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরে তিনি সীতাকুণ্ড উপজেলার বাটিরখীল এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় এলাকাবাসী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন, মাদক কারবার এবং জননিরাপত্তা বিঘ্নিত করার নানা অভিযোগ তুলে ধরেন।

জনগণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর পুলিশ সুপার অভিযোগগুলো আইনানুগভাবে তদন্ত করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “কোনো অপরাধী, সন্ত্রাসী, মাদক কারবারি কিংবা আইনভঙ্গকারী ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর, নিরপেক্ষ ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি বা যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত নিকটস্থ থানা বা পুলিশের জরুরি সেবায় তথ্য দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

পুলিশ সুপার জানান, চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস, মাদক ও সব ধরনের অপরাধ দমনের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব সমাজ গড়ে তুলতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Visited ২০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।