ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

ডিপ ফ্রায়েড প্রন তৈরি করবেন যেভাবে

admin
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঝটপট যেসব খাবার তৈরি করা যায়, চিংড়ির বিভিন্ন পদ তার মধ্যে একটি। চিংড়ি যেমন সুস্বাদু, তেমনই সহজ পদ্ধতি ও অল্প সময়ে রান্না করা যায়। যারা বাইরে গিয়ে একটু মুখরোচক খাবার খেতে পছন্দ করেন তারা বাড়িতে খুব সহজেই তৈরি করে খেতে পারেন ডিপ ফ্রায়েড চিংড়ি। এটি সবাই খেতে পছন্দ করবে। চলুন জেনে নেওয়া যাক ডিপ ফ্রায়েড প্রন তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিংড়ি- ৩০০ গ্রাম

ডিম- ১টি

আদা-রসুন বাটা- ১/২ চা চামচ

মরিচের গুঁড়া- ১/২ চা চামচ

গোলমরিচ গুঁড়া- অল্প পরিমাণ

ময়দা- ১/২ কাপ

ব্রেড ক্রাম্ব- ১/২ কাপ

লবণ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে চিংড়ির খোসা ও মাথা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এরপর চিংড়ির পেটের দিকে ছুড়ি দিয়ে হালকা দাগ দিতে হবে যাতে চিংড়ি সোজা হয়। এবার চিংড়ির সঙ্গে লবণ, গোলমরিচ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। এবার চিংড়িগুলো একটা একটা করে প্রথমে শুকনো ময়দায় গড়িয়ে এরপর ডিমে চুবিয়ে নিতে হবে। এরপর ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। এভাবে সবগুলো কোট করে নিন।

প্যানে তেল গরম করে তাতে চিংড়িগুলো ভালোভাবে ভেজে তুলুন। পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Visited ১১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।