ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

হাত কাঁপা কি কোন রোগ?

admin
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

যদি নিয়মিত হাত কাঁপার সমস্যায় ভুগে থাকেন, তবে বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ এটি খুব একটা ভালো লক্ষণ নয়। সে জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। রক্তপরীক্ষা করে ভিটামিনের মাত্রা জেনে নেওয়া উচিত।

হাত কাঁপার সবচেয়ে কারণগুলোর মধ্যে একটি হচ্ছে— ভিটামিনের অভাব। এটি স্নায়ু রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর অভাবে দেখা দিতে পারে ঝিনঝিন অনুভব, অসাড়তা, ভারসাম্য হারানো, সেই সঙ্গে হাত কাঁপুনি। প্রয়োজনে সঠিক খাদ্যগ্রহণ কিংবা সাপ্লিমেন্ট নেওয়ার মাধ্যমে এ ঘাটতি পূরণ করা যেতে পারে। এতে আপনি স্বস্তি পাবেন। সবসময় হাত কাঁপার চিকিৎসা করে গুরুতর বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করুন। কারণ অনেক সময় ছোট একটি ভিটামিনের ঘাটতি থেকেও এ রোগ সৃষ্টি হতে পারে। তাই সচেতন থাকুন, সঠিক পুষ্টি নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

এ ছাড়া হাতের কাঁপুনি অনেক কারণে হতে পারে। এটি কখনো হতে পারে কোনো স্নায়ুবিক রোগ, আবার কখনো কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও। তবে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে— একে উপেক্ষা করা ঠিক হবে না।

এটি মূলত ভিটামিনের ঘাটতি থেকে হয়ে থাকে। বিশেষ করে নিরামিষভোজী, হজমজনিত সমস্যায় ভোগা ব্যক্তি এবং নির্দিষ্ট কিছু ওষুধ গ্রহণকারীরা— এ ভিটামিনের ঘাটতির ঝুঁকিতে থাকেন, তাদেরই হাত কাঁপুনি হয়ে থাকে।

চলুন জেনে নেওয়া যাক, হাত কাঁপা থেকে মুক্তির উপায়—

ভিটামিন বি-১২-এর উৎস হচ্ছে—মাংস, ডিম, মাছ, দুধ ও দুগ্ধজাত খাবার। নিরামিষভোজীদের ক্ষেত্রে ফর্টিফায়েড খাবার বা সাপ্লিমেন্ট হতে পারে বিকল্প। আর ভিটামিন বি-১২, বি-৬ এবং বি-১ (থায়ামিন) আমাদের স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য অত্যন্ত জরুরি। এ ভিটামিনগুলোর অভাবে স্নায়ু দুর্বল হয়ে পড়ে এবং তার ফলে হাত কাঁপা কিংবা কম্পনের সমস্যা দেখা দিতে পারে।

ভিটামিন বি-৬ এর ঘাটতিও হাত কাঁপার কারণ হতে পারে। শুধু কাঁপুনিই নয়, এর অভাবে দেখা দিতে পারে উত্তেজনা বা রাগ, বিষণ্ণতা এবং মানসিক বিভ্রান্তি। তবে মনে রাখা জরুরি, বি-৬ এর অতিরিক্ত গ্রহণ স্নায়ুর ক্ষতি করতে পারে। সে জন্য বি-৬ এর উৎস— কলা, মুরগির মাংস, মাছ, আলু ও ভিটামিনযুক্ত খাবার খাওয়া উচিত।

আবার ভিটামিন বি-১ (থায়ামিন)-এর অভাব হতে পারে। এটির ঘাটতি সাধারণত দেখা যায় যারা দীর্ঘদিন মদপান করেন, যাদের দেহে পুষ্টি শোষণের সমস্যা (ম্যাল-অ্যাবসর্পশন) । এর লক্ষণগুলো হচ্ছে— বিভ্রান্তি, শরীরের সমন্বয়হীনতা, হাত কাঁপুনি। সে জন্য অখণ্ড শস্য, ডাল ও বাদাম নিয়মিত খাওয়া উচিত।

Visited ২৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।