ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে জামায়াত গোবিন্দপুরে সাধারণ সভা 

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাথরাইল বাজারে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার( ১৩সেপ্টেম্বর) বিকেল ৫টায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল ওহাব মোল্লা, নায়েবে আমির, জামায়াতে ইসলামী, গোপালগঞ্জ জেলা শাখা এবং মাওলানা আব্দুল আজিজ, নায়েবে আমির, মুকসুদপুর উপজেলা শাখা।

সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ইসলাম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু তালেব ফরাজি, আইন বিষয়ক সম্পাদক, জামায়াতে ইসলামী, মুকসুদপুর উপজেলা শাখা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করা জরুরি।”

তাঁরা আরও বলেন, “দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও সুবিচার নিশ্চিত করতে ইসলামপ্রিয় জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”

সভায় নির্বাচনকেন্দ্রিক কৌশল, সাংগঠনিক করণীয় ও প্রচারণা কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ ও দাওয়াতি কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

সাধারণ সভায় স্থানীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ছিল, এবং পাথরাইল বাজার এলাকায় নির্বাচনী আমেজ পরিলক্ষিত হয়।

Visited ১৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।