ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানবতার বার্তা ছড়াচ্ছেন হরিদাস বাবু

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

‎গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রী শ্রী কালী মন্দির ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে চলছে নানা প্রস্তুতি। এ আয়োজনকে কেন্দ্র করে সমাজসেবক শ্রী হরিদাস বাবু মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‎তিনি জানান, দুর্গাপূজা শুধু আনন্দ-উৎসব নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় সামাজিক ও ধর্মীয় আয়োজন। এ উৎসবে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করা উচিত। আমাদের যদি এক হাজার টাকা থাকে, তবে অন্তত একশ টাকা অন্যের দুঃখ-কষ্টে ব্যয় করা উচিত। আমাদের সমাজে অনেক গরীব সনাতনী আছেন, তাদের পাশে দাঁড়ানোই মানবতার আসল শিক্ষা।

‎হরিদাস বাবুর উদ্যোগে এ বছর প্রায় দুই হাজার সনাতনী পরিবারের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে একটি কাপড়, একটি ধুতি, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি তেল ও ১ কেজি চিনি দেওয়া হবে।

‎তিনি আরও বলেন, মানুষকে ভালোবাসতে টাকার প্রয়োজন হয় না, দরকার আন্তরিক মন-মানসিকতা। অনেক টাকা হয়তো আমার হাতে নেই, তবে অন্যের খারাপ সময়ে পাশে থাকার মানসিকতা আমার আছে।

‎তার দাবি, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৮ হাজার দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। যদি প্রতিটি মন্দিরের পূজা কমিটি মাত্র ১০ জন অসহায় সনাতনীর দায়িত্ব নেয়, তবে হাজার হাজার পরিবার উপকৃত হবে।

‎স্থানীয়দের উদ্দেশে তার আহ্বান, যার হাতে ১০০ টাকা আছে, সে যদি অন্তত ৫ টাকা একজন গরীব সনাতনীর জন্য ব্যয় করে, তবে শারদীয় দুর্গাপূজা সত্যিকার অর্থেই সফল ও অর্থবহ হয়ে উঠবে।

Visited ২৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।