ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুন্ডের বড় কুমিরায় ভয়াবহ বিস্ফোরণ: নছিমন চালক নিহত, আহত অন্তত ৪

নিজস্ব প্রতিবেদক
মে ২, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (দুপুর ৩টার দিকে) বড় কুমিরা মাজার গেইট এলাকায় ‘ইসমাইল আইরিন মার্ট’ নামে একটি ভাঙ্গারির দোকানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান (পূর্ণ নাম জানা যায়নি) পেশায় একজন নছিমন চালক ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। বিস্ফোরণের ঘটনায় দোকানের মালিক কামাল, হেলাল উদ্দিনসহ আরও কয়েকজন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানটিতে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই আরমানের মৃত্যু হয়।

আহতদের মধ্যে দুজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লাগার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Visited ১৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।