ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ উদযাপন, শহীদ মিনারে বৈশাখী মেলায় উৎসবের জোয়ার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:
“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে জমকালো আয়োজনে। বৈশাখের প্রথম প্রভাতেই উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন ও ঐতিহ্যবাহী ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে বৈশাখী মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে সকাল ০৯:১৫ মিনিটে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য লায়ন মোঃ আসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি কমল কদর, সদস্য সচিব মোহাম্মদ মোরসালিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় ছিল নানা আয়োজনের সমাহার। সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পাশাপাশি মেলায় অংশ নেন স্থানীয় তরুণ উদ্যোক্তারা, যারা তাদের নিজস্ব তৈরি বাহারি ও নান্দনিক হস্তশিল্প সামগ্রী প্রদর্শন করেন।
বৈশাখী মেলাকে কেন্দ্র করে শহীদ মিনার প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি রূপ নেয় এক মিলনমেলায়।
আয়োজকরা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতেই এই আয়োজন করা হয়েছে।
Visited ৪৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।