ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুন্ডে জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রাম সীতাকুণ্ডে রোজ শুক্রবার বিকাল ৫ টায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল এবং হাজার হাজার নেতা কর্মীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবর,নারায়ে রেসালত ইয়া রাসূলাল্লাহ,আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো,আল হাদীসের আলো ঘরে ঘরে জ্বালো, আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সহ নানা ধরনের মিছিল নিয়ে এই সমাবেশে উপস্থিত হন।

সর্বপ্রথম সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয় এটি পরে জনসমুদ্রে রূপান্তরিত হয় এবং মিছিলটি উত্তর বাইপাস প্রদক্ষিণ করে সীতাকুণ্ড কলেজ রোডের সামনে সমাবেশে রূপান্তরিত হয়।

সমাবেশে উপজেলা সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় সভাপতি করেন সীতাকুন্ড উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম সীতাকুণ্ড ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার সহ আরো অন্যান্য নেতা কর্মীরা।

এই সময় বক্তারা কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি জানিয়ে বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে,অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন,গনহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই দাবি গুলো মেনে নিয়ে যদি আগামী নির্বাচন দেওয়া হয় তাহলে বাংলাদেশের জনগণ সামনে এক ভিন্ন সুশীল সমাজ ও সুশীল রাষ্ট‌ তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে।

Visited ১৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।