ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বাঁশখালীতে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত, পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
জুন ১২, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে Startup, Science Project and Innovation Idea Showcasing Programme এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শুক্রবার বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন Educational Excellence Support Scheme (EESS-SEDSP) এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। তিনি উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্থাপিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের গবেষণামূলক উদ্যোগ, সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্স প্রদর্শনকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে আরও আত্মবিশ্বাসী ও দক্ষ করে তুলতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Visited ৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।