ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বিক্ষুব্ধ ডাকবক্স

নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাহবুবুল আলম

 

জং ধরা গায়ে দাঁড়িয়ে আছে সে,

গলির মোড়ে, নীরব সাক্ষী হয়ে।

লাল রঙটা ম্লান, তবু বুকের ভেতর

জমে আছে হাজারো না-বলা কথা।

 

চিঠি আসে না আর, আসে শুধু ক্ষোভ—

কাগজে মোড়া দীর্ঘশ্বাস, কান্না, প্রতিবাদ।

ছাত্রের স্বপ্ন, কৃষকের ঋণ,

মায়ের শেষ চিঠিটাও ঢোকে তার পেটে।

 

তালাটা খোলে না কেউ, চাবি হারিয়েছে ডাকপিয়ন।

তবু সে শোনে, রোজ শোন।

বাংলার বুকফাটা আর্তনাদ

নিঃশব্দে গিলে নেয় এক ডাকবক্স।

 

একদিন যদি খোলে ওর মুখ,

ঝরে পড়বে আগুনের অক্ষর।

সেদিন শহর বুঝবে—

নীরবতারও ভাষা আছে।

Visited ১৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।