ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

মোহনগঞ্জে প্রধান শিক্ষকের উপর হামলা: বিএনপি’র সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

অভিত রহমান অনিক, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদ ইউনিয়নের হাঁচলা গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। হাঁচলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাইজুল ইসলাম মাস্টার-এর ওপর গতকাল হামলা চালায় বিএনপি-সমর্থিত একদল সন্ত্রাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পরিকল্পিতভাবে কয়রাপাড়া গ্রামে আক্রমণ করে। তাদের মূল উদ্দেশ্য ছিল টাকা আত্মসাৎ করা। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রধান শিক্ষক নিজে কোন প্রকার উপায় না পেয়ে সাথে সাথে ৯৯৯ কল দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রধান শিক্ষক মোঃ তাইজুল ইসলাম মাস্টারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হলেও চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা গেছে।

এ ঘটনার পর হাঁচলা ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Visited ৩৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।