ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর অভিযানে ৩৩০০ কেজি মা ইলিশ জব্দ”মাছ ধরা তিনটি বুটকে ১০৫০০০ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রাম সীতাকুণ্ডের বড় কুমিরা ঘাটঘর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৩৩০০ কেজি মা ইলিশ জব্দ করা হয় এবং মাছ ধরার তিনটি বুটকে ১০৫০০০ টাকা জরিমানা ও বিশাল বড় দুইটি জাল জন সম্মুখে পুড়িয়ে দেওয়া হয়।

২২শে অক্টোবর বুধবার বিকাল ০৩:০০ থেকে সীতাকুন্ড মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ ও কুমিরা কোস্টগার্ডের পেটি অফিসার এম মোজাম্মেল হোসেন এবং কুমিরা নৌ পুলিশ এস আই ওয়াহেদ এর তত্ত্বাবধানে রাত ০৮:০০ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে জব্দকৃত ৩৩০০ কেজি মা ইলিশ গুলো সীতাকুণ্ড ও মিরসরাইয়ের বিভিন্ন এতিমখানা, হেফজখানা, বৃদ্ধাশ্রম, মাদ্রাসা ও মন্দির সহ আরো এলাকার স্থানীয় হতদরিদ্র মানুষদের মাঝে সকলের উপস্থিতিতে বিতরণ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১৬,৫০,০০০ টাকা।

এই প্রথম সীতাকুন্ড উপজেলায় এত বড় একটি অভিজান পরিচালনা করা হয়,যা এর আগে কখনো করা হয়নি।

স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আশা হুজুর ও এলাকাবাসী বলেন, আমাদের দেখা এটি সবচেয়ে বড় অভিযান এর আগে কখনো এত বড় অভিযান পরিচালনা করা হয়নি এবার আমরা যারা এভাবে বিনামূল্যে আমাদের প্রতিষ্ঠানের জন্য সহায়তা পাচ্ছি তা এর আগে কখনো দেখা যায়নি। আমরা এলাকাবাসী এবং প্রতিষ্ঠানের কর্মরত সকল দায়িত্বশীল এর পক্ষ থেকে মৎস্য অফিসার কোস্টগার্ড এবং নৌ পুলিশের প্রতি চির কৃতজ্ঞ।

Visited ৬৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।