ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

কক্সবাজার রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ সিএনজির ৫ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুর রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিনজন নারী ও শিশু দুইজন পুরুষ বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

শনিবার (২ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এই সময় পানিরছড়া-ভারুয়াখালী রেলক্রসিং দিয়ে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা দেয়।

প্রচণ্ড গতির ট্রেনটি সিএনজিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ট্রেনের চাপে পিষ্ট হয়ে ছিন্নভিন্ন অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতদের মরদেহ বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানান, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার রেলস্টেশন থেকে পর্যটক ৮১৩ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

রামুতে পৌঁছানোর পর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় জানতে অনুসন্ধান চলছে।

Visited ২৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।