ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

খাগড়াছড়িতে অবরোধকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

খাগড়াছড়িতে জুম্ম ছাত্রজনতার ডাকে দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর পৌরসভা, উপজেলা সদর ও গুইমারা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারা অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুম্ম ছাত্রজনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ অবরোধ ডাকা হয়।

অবরোধ চলাকালে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। অবরোধকারীরা রাস্তায় অ্যাম্বুলেন্স ও মসজিদ ভাঙচুর, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া, সড়কে টায়ার জ্বালানো, গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি এবং ইটপাটকেল নিক্ষেপসহ নানা সহিংস কার্যক্রম চালায়। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছে যায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

Visited ৩১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।