ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

গাজীপুর শ্রীপুরে প্রবাস ফেরত দ্বিতীয় স্ত্রীকে ঘরে রেখে তালাবদ্ধ করে  পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারল স্বামী

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুর শ্রীপুরে গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে প্রবাস ফেরত দ্বিতীয় স্ত্রীকে ঘরে রেখে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারল পাষণ্ড স্বামী।

স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার পোশাককর্মী গৃহবধূর শরীর।

নিহত পোশাককর্মী মারুফা আক্তার (৪৫) উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামের মোঃ মিজানুর রহমানের দ্বিতীয় স্ত্রী। অভিযুক্ত স্বামী মোঃ মিজানুর রহমান (৪৫) একই গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে। সে একটি ওষুধের দোকান পরিচালনা করেন।

 

নিহতের ছোট বোন নাজমা আক্তার জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে আশপাশের মানুষ আগুন আগুন করে চিৎকার-চেঁচামেচি শুরু করে। চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাসার মূল ফটক তালাবদ্ধ। স্থানীয়রা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় দুটি ঘরের দরজা তালাবদ্ধ। এরপর সবাই মিলে ঘরের তালা ভেঙে আগুন নেভানো শুরু করে। ততক্ষণে আমার বোন আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়।

প্রতিবেশীরা জানান, এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া বিবাধ হতো। এটা নিয়ে সামাজিকভাবে বহু সালিস হয়েছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। শেষে এই পরিণতি হলো।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ আব্দুল বারিক বলেন, রাত আড়াইটার দিকে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছেন। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Visited ৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।