ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

চট্টগ্রাম মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের দুর্ব্যবহার ও অনিয়ম” মানতে নারাজ উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন::

বর্তমান বাংলাদেশের সবচেয়ে ক্ষতি এবং হুমকির ভেতর রয়েছে স্বাস্থ্য খাত। এরই ধারাবাহিকতায় নানা অনিয়ম দুর্নীতির কথা শোনা যাচ্ছে চট্টগ্রাম মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে। মিরসরাইয়ে গরিব দিনমজুর সিএনজি অটো রিক্সা চালক সহ সকল মেহনতি মানুষের স্বাস্থ্য সেবা নেওয়ার একমাত্র কেন্দ্রবিন্দু হলো এই মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এটি একটি পূর্ণাঙ্গ সেবামূলক প্রতিষ্ঠান যেখানে সব ধরনের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। যেখানে মানুষ নানা ধরনের রোগব্যাথি নিয়ে চিকিৎসার জন্য প্রতিনিয়ত ছুটে আসেন।

স্বাস্থ্য সেবা নিতে এসে এক ভুক্তভোগী আমাদের বলেন, আমি এখানে এর আগেও কয়েকবার সেবা নিতে এসেছি তবে আসলে ও বারবার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় নানা ধরনের অজুহাতে আমাদের বলে আজকে ডাক্তার নেই আবার অনেক সময় ডাক্তার থাকলেও থাকে না আমাদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রি। অন্য আরেকজন বলেন, আমার ওয়াইফ ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাই তাকে নিয়ে গতকাল আমি এখানে ভর্তি হয়েছি। এই হাসপাতালে আসার পর লক্ষ করে দেখি সবদিকে ময়লা আবর্জনা ছড়িয়ে রয়েছে। এরই মধ্যে একজন নার্স ডাক্তারের নির্দেশনা অনুযায়ী আমার ওয়াইফ কে স্যালাইন লাগায় এক পর্যায়ে স্যালাইন শেষ হওয়ার পর যখন রক্ত উঠে যাচ্ছিল তখন আমি একজন নার্সকে বলি নার্স এসে স্যালাইন টা খুলে নেই এবং ফাইপে ওঠা রক্তগুলো ফ্লোরে ফেলে দেয়। একজন স্বাস্থ্যকর্মীর এ ধরনের আচরণ দেখে আমি খুবই হতবাক। আর তাছাড়া আমি দেখতে পাই আমার ওয়াইফের পার্শ্ববর্তী সিটে যারা রয়েছেন তাদের রোগীর অবস্থা যখন একটু খারাপের দিকে যাচ্ছিল তারা নার্সদেরকে ডাকতে গেলে নার্সরা তাদের সাথে রেগে যায় এবং খারাপ আচরণ করেন। যা আসলে কোনভাবেই মেনে নিতে পারছিলাম না।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ এ বিষয়ে আমাদের বলেন, কোন স্বাস্থ্যকর্মী কিংবা নার্স যদি এ ধরনের খারাপ আচরণ করে থাকে তাহলে সে অবশ্যই খারাপ কাজ করেছে তবে এখনো পর্যন্ত এ ধরনের কোন প্রকার আচরণ আমার চোখে পড়েনি। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি সবাইকে বুঝিয়ে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার। তিনি আরো বলেন আমাদের এখানে দিন দিন রোগীর চাপ বাড়ছে সেই হিসেবে আমাদের নার্সদের সংখ্যা খুবই কম তবে আমরা কথা বলেছি আগামী মাসে আরো কিছু নার্স নিয়োগ করা হবে তখন আশা করি আরো ভালোভাবে আমরা শেভা দিতে পারব। আর আমাদেরকে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র একজন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী দিয়েছে। যার দ্বারা কোনভাবেই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করা সম্ভব না। তাই আমাদের এখানকার ডাক্তারদের নিজস্ব তহবিলে আমরা আরো তিনজন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করেছি। সরকারের পক্ষ থেকে যদি আমাদের কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী দেই তাহলে আমরা আরো ভালো করে রোগীদের সেবা দিতে পারব।

Visited ৩৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।