ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

জোরারগঞ্জে রহিম উল্ল্যাহকে বিনা পরোয়ানায় ধরে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভাইয়ের দাবি নিরপেক্ষ তদন্তের

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ১নং ইউনিয়নের সরকার তালুক এলাকার বাসিন্দা আলিম উল্ল্যা ফারুক এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, তার ছোট ভাই রহিম উল্ল্যাহকে গত ৩ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টার দিকে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ঘর থেকে ধরে নিয়ে গেছে, যাদের মধ্যে পুলিশের পোশাকধারী ও সাধারণ পোশাকের লোকজন ছিল।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সেদিন বিকেলে একটি হাইচ মাইক্রোবাস ও একটি সিএনজি অটোরিকশায় করে প্রায় ২০–১২ জন ব্যক্তি এসে তাদের বাড়িতে প্রবেশ করে। তারা নিজেদের পরিচয় না দিয়েই রহিম উল্ল্যাহকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নেয়। তার মা ও ভাবি কারণ জানতে চাইলে ওই ব্যক্তিরা জানায় —

“গতকাল দুইটা মোটরসাইকেল চুরি হয়েছে, সেই ঘটনার বিষয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে।”

আলিম উল্ল্যা ফারুক বলেন,

“আমি তখন করেরহাট এলাকায় ছিলাম। বাড়ি থেকে ফোন পেয়ে জানাই, আমি ৫ মিনিটের মধ্যে আসব, কিন্তু তারা অপেক্ষা না করে আমার ভাইকে জোর করে তুলে নিয়ে যায়।”

পরে পরিবারের সদস্যরা জোরারগঞ্জ থানায় যোগাযোগ করলে পুলিশ জানায়, করেরহাট থেকে কাউকে আনা হয়নি। কিছুক্ষণ পর সীতাকুণ্ড মডেল থানায় ফোন দিলে জানানো হয়, রহিম উল্ল্যাহ সেখানে রয়েছে।

ফারুক অভিযোগ করেন —

“রাত ৮টা থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত থানার বাইরে অপেক্ষা করেও আমাদের দেখা করতে দেওয়া হয়নি। একাধিকবার এসআই আমিনুল ইসলামের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি দেখা করেননি এবং ব্যস্ত আছেন বলে অপেক্ষা করতে বলেন।”

অভিযোগকারী আরও জানান, থানার ডিউটি অফিসার পরে বলেন যে রহিম উল্ল্যাহর নামে একটি চুরির মামলা রুজু হয়েছে, তবে কোনো প্রমাণ দেখানো হয়নি।

সংবাদ সম্মেলনে আলিম উল্ল্যা ফারুক দাবি করেন,

“এসআই আমিনুল আমাদের বলেন, প্রমাণ পাওয়া যায়নি, সকালে ওসির সঙ্গে দেখা করতে। পরে তিনি ওসিকে টাকা দিতে হবে এমন ইঙ্গিত দেন, এমনকি ১৫ হাজার টাকার কথাও বলেন।”

তিনি আরও বলেন,

“আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এভাবে বিনা পরোয়ানায়, বিনা প্রমাণে ঘর থেকে তুলে নেওয়া সম্পূর্ণ বেআইনি। আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”

১. রহিম উল্ল্যাহকে ধরে নেওয়ার ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত।

২. সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের আচরণ ও দায়িত্ব অবহেলা তদন্তের আওতায় আনা।

৩. পরিবারের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা।

Visited ৩৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।