ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

ধর্মপাশা থানা প্রাঙ্গণে যৌথ পরিকল্পনা পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা থানা প্রাঙ্গণে সোমবার দুপুরে বাল্যবিবাহ, মাদক ইভটিজিং, শিশু শ্রম রোধ ও থানার নারী ও শিশু হেল্প ডেস্কের চলমান কার্যক্রম সম্পর্কে যৌথ পরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের অর্থায়নে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এই আয়োজন করে। এতে থানা পুলিশ, সংস্থার সিভিএ গ্রুপ,

 

উপজেলা যুব ও শিশু ফোরামের সদস্যরাসহ ৬০ জন অংশ নেয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিডিও বিদ্যুৎ মাংসাং। উপজেলা শিশু ফোরামের সভাপতি ইয়াদুল ইসলাম জিদানের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,

 

থানার এসআই বাবলু রহমান খান, উপজেলা শিশু ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রান্ত চন্দ্র দাস, উপজেলা যুব ফোরামের সহ সভাপতি সুমনা আক্তার, মনিরুজ্জামান মজুমদার মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট প্রমুখ।

Visited ২১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।