ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

পাবনায় ডালের বস্তা পড়ে গাইবান্ধার আরিফের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৫ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া (বাদলপাড়া) গ্রামের রশিদ প্রামাণিকের পুত্র আরিফ (২৫) পাবনার বিসিক শিল্প এলাকার “তুষার ফ্লোয়ার অ্যান্ড ডাল মিলে” লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

৩ আগস্ট সকাল ১০টার দিকে কর্মরত অবস্থায় মিলের ভারী ডালের বস্তার খামাল তার শরীরের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত্যু ঘোষণা করেন।

দুর্ভাগ্যজনকভাবে, মিল কর্তৃপক্ষ আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানাকে বিষয়টি না জানিয়ে, আরিফের মরদেহ সরাসরি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।

৩ আগষ্ট বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ নিজ গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।পরে পাবনা সদর থানা থেকে আরিফের মৃত্যুর বিষয়টি সাদুল্লাপুর থানাকে অবহিত করা হলে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাসার ও থানার ওসি সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

এরপর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে,এবং লাশ ময়নাতদন্তের জন্য নিতে চাইলে এলাকাবাসী ও স্বজনরা বাঁধা প্রদান করে।পর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিলন ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসী ও স্বজনদের বুঝিয়ে লাশ ময়নাতদন্তের জন্য রাজী করায়।রাত্রি সাড়ে নয়টার দিকে থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ নিয়ে যায়।

এই বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, আমরা জনগনকে বুঝিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছি। নিহতের পরিবার চাইলে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাসার বলেন, “পাবনা থানা থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি এবং লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করি।

এদিকে আরিফের পরিবার ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, আরিফ দুই মাস পূর্বে বিয়ে করেছে। সে এলাকায় ভালো ছেলে হিসাবে পরিচিত।

মিল কর্তৃপক্ষ পাবনায় আইনি প্রক্রিয়া সম্পাদন না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Visited ১২ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।