ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

মতলবে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ  

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে সড়ক সংলগ্ন ( মতলব- চাঁদপুর) সরকারি খাল দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান জেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

 

আজ ২৬ আগস্ট মঙ্গলবার সকাল দশটার পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই দশকেরও বেশি সময় ধরে উপজেলার মুন্সিরহাট বাজারের সড়কের পশ্চিম পার্শ্বে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে শতাধিক ব্যনসা প্রতিষ্ঠান জেলা পরিষদের জায়গায় গড়ে ওঠে। এ দোকান ঘরগুলো প্রভাবশালী মহল নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন।

 

জেলায় মাসিক সভায় এ বিষয়টি আলোচনায় আসলে জেলা প্রশাসক ( ডিসি মোহাম্মদ ) মোহসীন উদ্দিন অবৈধভাবে গড়ে ওঠা মুন্সিরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিষয়টি নোটিশের মাধ্যমে এক সপ্তাহের সময় বেধে দিয়ে ব্যবসায়ীদের অবগত ও দোকানপাট সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়। আর এক সপ্তাহের শেষ দিন ছিল গতকাল ২৫ আগস্ট সোমবার। কিন্তু এ সময়ে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নিলেও দোকানপাট সরিয়ে নেয়নি। তাই জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক বুলড্রেজার দিয়ে স্থাপনা গুড়িয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

উচ্ছেদ অভিযানের সময় আবদুল হাকিম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একাধিক ব্যবসায়ী বলেন, ওনার বাজারে তিনটি দোকান ছিল। “দোকান সরিয়ে নিতে হবে না, ওনি ম্যানেজ করবেন ” এমন কথা বলে ওনি আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন।

 

গতকাল ২৫ আগস্ট সোমবার সহকারী কমিশনার (ভূমি) মিজ মুমতাহিনা পৃথুলা ওই দোকান ঘরগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন বলেন, মুন্সিরহাট বাজারে সড়কের পশ্চিম পাশ খালের উপর জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছিল স্থানীয় লোকজন। বিভিন্ন সময় এ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ করা হলেও সেগুলো সরিয়ে নেয়নি। জেলা প্রশাসক মহোদয়ের মাসিক সভায় সিদ্ধান্ত ও নোটিশ মোতাবেক আজ ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুঁড়িয়ে দিয়ে ভূসম্পত্তি উদ্ধার করা হয়েছে।

Visited ৩৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।