ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

শরীয়তপুরে ৩০৫ বোতল বিদেশি মদসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুর জেলা প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট এলাকার পদ্মা নদীতে একটি বাল্কহেডে অভিযান চালিয়ে ৩০৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে সুরেশ্বর নৌ পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ২.৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

আটককৃত হলেন, রফিক মিয়া (৪৫), উজ্জল (৪০) স্থানীয় বাসিন্দা মোঃ মুসা মাহমুদ বলেন, নৌ পুলিশের এমন অভিযান সত্যি প্রশংসার দাবিদার। এমন অভিযান নিয়মিত চলমান থাকুক।

প্রশাসনের স্বদিচ্ছা এবং জনগণের সচেতনতার সমন্বয়েই আমাদের এই সমাজকে মাদকমুক্ত করা সম্ভব।

সুরেশ্বর নৌ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি পদ্মানদী দিয়ে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচার হচ্ছে, তৎক্ষনাৎ এমভি তাসলিমা নামক বাল্কহেডে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল ইন্ডিয়ান ব্ল্যাক হুইস্কি ও একটি বাল্কহেড জব্দ করে ২জনকে আটক করি।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Visited ১৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।