ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু—একজনকে বাঁচাতে গিয়ে নিভল আরেকটি প্রাণ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৫, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (বিকাল ৫টার দিকে) উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর আমেনা কলোনী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মো. মাসুদের পুত্র আব্দুল্লাহ মোহাম্মদ আলী নূর (৫) এবং সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর আমেনা কলোনীর আব্দুল মালেকের প্রতিবন্ধী কন্যা তাসপিয়া আক্তার (১১)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে প্রতিবন্ধী শিশু তাসপিয়া আক্তার রেলওয়ে পুকুরে থালাবাসন ধুতে গেলে তার সঙ্গে যায় প্রতিবেশী শিশু আব্দুল্লাহ। এসময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় আব্দুল্লাহ। তাকে বাঁচাতে গিয়ে তাসপিয়াও পানিতে নেমে পড়ে। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

পরে পুকুরঘাটে তাদের জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একসঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

Visited ২৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।