ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

রাজশাহী গোদাগাড়ীতে সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি কমাতে এন্টিভেনম সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩১ শয্যা হাসপাতালে সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি কমাতে এন্টিভেনম সরবরাহ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের মাধ্যমে এ ওষুধ হস্তান্তর করা হয়। এ সময় তিনি বলেন, বর্ষাকাল ও কৃষি মৌসুমে গ্রামীণ এলাকায় সাপের কামড়ের ঘটনা বেড়ে যায় এবং তা প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। এন্টিভেনম সরবরাহের ফলে স্থানীয় জনগণ দ্রুত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এ উদ্যোগের ফলে সাপের কামড়ে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমবে। বিশেষ করে কৃষক, দিনমজুরসহ দরিদ্র জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে।

স্থানীয় সামাজিক সংগঠন ও সুশীল সমাজ এ কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে আরও এন্টিভেনম সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছেন।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

Visited ২৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।