ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে ট্রাক ডিপোতে মধ্যরাতের অভিযান জুয়া খেলায় তিনজনের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
মে ১৫, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় একটি ট্রাক ডিপোতে মধ্যরাতে মোবাইল কোর্ট পরিচালনা করে জুয়া খেলার অপরাধে তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত ১২টা ১৫ মিনিটের দিকে সোনাইছড়ি ইউনিয়নের সোহেল ট্রাক ডিপোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ অনুযায়ী আটক তিন ব্যক্তিকে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।

এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Visited ২৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।