ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

গোপালগঞ্জ শহরে ছোট বাচ্চার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

গোপালগঞ্জ জেলা সদরের মৌলভীপাড়া এলাকায় কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সোহাগী মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি কুকুর হঠাৎ সোহাগীকে তাড়া করে। এতে ভীত হয়ে সে দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়।

পরে আত্মীয়-স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত সরকার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Visited ১৮ times, ২ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।