ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই সংগঠকের ইন্তেকালে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হন। শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রাম এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী জানান, মাওলানা মিজানুর রহমান ২০২৪ সালের জানুয়ারিতে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে ২০২৩ সালে তিনি ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ছয় বছর উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং দীর্ঘ ২৮ বছর বাইতুলমাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাঁর মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

এক শোকবার্তায় উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার ও সেক্রেটারি মু. তাহের বলেন, “মাওলানা মিজানুর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী, দূরদর্শী সংগঠক এবং সমাজহিতৈষী ব্যক্তিত্ব। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তিনি দীর্ঘদিন ইসলামী আন্দোলন, সমাজকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর ইন্তেকালে সীতাকুণ্ড উপজেলা জামায়াত একজন অভিভাবকতুল্য নেতাকে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টায় সীতাকুণ্ড কামিল (আলীয়া) মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে

Visited ১৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।