ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে সংঘর্ষের জেরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন, সীতাকুণ্ড:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের আব্দুল্লাহ ঘাটা এলাকায় দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা চালায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। তবে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম-এর তাৎক্ষণিক ও কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়।

সোমবার (তারিখ) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সীতাকুণ্ডের কয়েকজন যুবকের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটে এবং এতে দুই যুবক আহত হন।

ঘটনার পর স্থানীয় নারী-পুরুষসহ কয়েকশ মানুষ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং সড়ক অবরোধের চেষ্টা চালায়। এতে মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

এ সময় পুলিশ সুপার বলেন, “পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের জেরে জাতীয় মহাসড়ক অবরোধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিজেদের সমস্যা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে হবে। মহাসড়ক অবরোধের মতো অসাংবিধানিক ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের সংস্কৃতি বন্ধ করতে হবে, অন্যথায় ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে।”

পুলিশ সুপারের দৃঢ় অবস্থান, বিচক্ষণতা ও কার্যকর উদ্যোগের ফলে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক থেকে সরে যায় এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। ফলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কোনো দীর্ঘস্থায়ী যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি হয়নি।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Visited ৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।