ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

কপোত খেলাঘর আয়োজিত চেস কার্নিভাল সিজন-১ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

আবদুল হান্নান হীরা, বিশেষ প্রতিনিধি:

জাতীয় শিশু কিশোর সংগঠন “ খেলাঘর” এর অন্যতম শাখা কপোত খেলাঘর আসর কতৃর্ক আয়োজিত কপোত চেস কার্নিভাল সিজন-১ সকাল ১০ ঘটিকায় আসরের শিশু সদস্য ফাতেমা’র একটি দাবার চাল দিয়ে উদ্বোধন করেন। সারাদিন ব্যাপি এই আয়োজনে ৭ রাউন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আসরের সহসভাপতি শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে, এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদুল আলম, সাধারণ সম্পাদক খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি, মোঃ মিজানুর রহমান ইউনুছ, ভারপ্রাপ্ত সভাপতি মৈত্রী খেলাঘর আসর, সাবেকুন নাহার ঝরনা, সাংস্কৃতিক সম্পাদক খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি, মোঃ মোক্তার হোসেন, সহ-সভাপতি মৈত্রী খেলাঘর আসর, শেখ ফয়জুর রব মুন্না, সহ-সভাপতি কপোত খেলাঘর আসর, মোহাম্মদ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক, কপোত খেলাঘর আসর, ফিদে মাস্টার মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সিসিপিএ, প্রকৌশলী এসএম তারেক, সাধারণ সম্পাদক সিজেকেএস দাবা কমিটি, নূরুল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক সিসিপিএ, আয়শা আক্তার নাজু, সাধারণ সম্পাদক, মৈত্রী খেলাঘর আসর, মিরাজ হোসেন আবির, শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক কপোত খেলাঘর আসর প্রমুখ। একজন চ্যাম্পিয়ন ও দুইজন রানার আপসহ বিভিন্ন ক্যাটাগরিতে উৎসাহমূলক ২৮ জনকে পুরস্কৃত করা হয় এই আয়োজনে। বর্ণাঢ্য এই আয়োজনে খেলোয়ার গণউৎসব মুখর পরিবেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অতিথিগণ তাদের বক্তব্যে ভবিষ্যতে আরো ব্যাপক আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজন করার প্রস্তাব রাখেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে শিশুদের নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে।

Visited ৩৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।