ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

গাজায় মানবিক সংকট: খাদ্য সরবরাহ ‘সমুদ্রে এক ফোঁটা জলের মতো’

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২২, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

গাজায় চলমান মানবিক সংকট দিন দিন চরম আকার ধারণ করছে। জাতিসংঘ-সমর্থিত একটি সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় যে সামান্য খাদ্য সরবরাহ পৌঁছাচ্ছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল—‘সমুদ্রে এক ফোঁটা জলের মতো’।

প্রতিবেদনে বলা হয়, গাজায় খাদ্য ও ওষুধের ঘাটতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। স্থানীয় হাসপাতালগুলোতে কর্মরত আন্তর্জাতিক চিকিৎসাকর্মীরা জানান, রোগীদের একটি বড় অংশের শরীরে অপুষ্টির স্পষ্ট লক্ষণ ধরা পড়ছে। অনেকেই একটানা কয়েক দিন কোনো খাবার না খেয়েই দিন কাটাচ্ছেন।

এমন পরিস্থিতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত মানবিক সংস্থা জিএইচএফ-এর তত্ত্বাবধানে পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে। প্রতিদিন সেখানে ক্ষুধার্ত মানুষের ভিড় বাড়ছে, অথচ সরবরাহকৃত ত্রাণ সামগ্রী প্রয়োজনের তুলনায় খুবই কম। স্থানীয় বাজারগুলো প্রায় খালি, জাতিসংঘের গুদামগুলোতে কোনো মজুত নেই, আর মৌলিক পণ্যের অভাব দীর্ঘদিন ধরেই প্রকট।

অন্যদিকে, সীমান্তে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক দাঁড়িয়ে থাকলেও সেগুলো প্রবেশ করতে পারছে না। ইসরায়েলের ছাড়পত্র, দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতার কারণে এ মানবিক সহায়তা বিলম্বিত হচ্ছে। ফলে যতটুকু খাদ্য ঢুকছে, তা গাজার জনগণের চাহিদার তুলনায় অতি নগণ্য।

জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ প্রবেশের দাবি জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে গাজার মানবিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে।

সূত্র: আল জাজিরা

Visited ২৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।