ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ ইসরাইলের

admin
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।  এরপরই তারা একটি উঁচু ভবনে বিমান হামলা চালায়।

 এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি বাহিনী শহরের  উপকণ্ঠে আক্রমণ চালাচ্ছে।  কেননা, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজা শহর দখলের নির্দেশ দিয়েছেন।

নেতানিয়াহু বলেন, ‘গাজা শহর হামাসের একটি শক্ত ঘাঁটি এবং এটিকে দখল করা হামাসকে পরাজিত করার জন্য অত্যাবশ্যক।’

গাজা সিটিতে ইসরাইলের নতুন করে শুরু করা এই অভিযানে লাখ লাখ ফিলিস্তিনির আবারও বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।  যুদ্ধের আগে শহরটিতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করতেন, যা গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচাই আদরিয়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণ গাজার খান ইউনিসের একটি উপকূলবর্তী নির্ধারিত এলাকায় চলে যেতে বলা হয়েছে, যেখানে তাদের খাদ্য, চিকিৎসা ও আশ্রয় সুবিধা দেওয়া হবে।

তিনি বলেন, এই এলাকাটি একটি ‘মানবিক এলাকা (হিউম্যানিটেরিয়ান জোন’। সেনাবাহিনী শহরের নির্দিষ্ট এলাকায় বসবাসরত নাগরিকদের ‘সরে যাওয়ার সতর্কতা’ দিয়েছে এবং ওই এলাকায় হামলা চালানো হবে।

পরবর্তীতে, ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরে একটি উঁচু ভবনে বিমান হামলা চালায়। তাদের দাবি, ভবনটি হামাস ব্যবহার করছিল।  যদিও তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি।  এছাড়া তারা এও দাবি করে যে, হামলার আগে আগে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক্সে একটি ভিডিও শেয়ার করেন, যাতে বহুতল একটি ভবনকে ধ্বংস হয়ে ধূলিকণায় ভরে যেতে দেখা যায়।

তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ভবনটি হামাসের গোয়েন্দা কার্যকলাপের জন্য ব্যবহার করা হচ্ছিল এবং এর আশপাশে বিস্ফোরক বসানো ছিল। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ভবনটি বাস্তুচ্যুতদের জন্য ব্যবহৃত হচ্ছিল।

হামাস এক বিবৃতিতে বলেছে, ‘এই টাওয়ারগুলো কড়া নজরদারির আওতায় থাকে, এবং কেবল বেসামরিক ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।’

তারা আরও বলেছে, ইসরাইলের এই অভিযোগ একটি ‘পদ্ধতিগতভাবে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা’।

Visited ২৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।