ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়ার ইউপি চেয়ারম্যান মোক্তার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২৩, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

‎চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলার এজহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মোক্তার (৫২)।

‎ দিবাগত রাতে জীবননগর থানার একটি বিশেষ অভিযানে তিনি গ্রেফতার হন। গ্রেফতার মোক্তার হোসেন আন্দুলবাড়ীয়া গ্রামের মৃত শেখ আবুল হোসেনের ছেলে। তাকে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

‎পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলার নির্দেশনায় জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এসআই রাসেল মিয়া ও সঙ্গীয় ফোর্স এই অভিযান চালান।

‎ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, শফিকুল ইসলাম মোক্তার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি নাশকতা মামলার এজহারনামীয় ১১৩ নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Visited ১৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।