ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের খুনিদের বিচার ত্বরান্বিত করার দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে সমাবেশ ও গণমিছিল করেছে ১১দলীয় জোট।

বুধবার (০৫ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম বাজারে সমাবেশ শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রদক্ষিণ করে।

উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মোঃ শাহজাহান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরা সদস্য ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শাহ মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, এনসিপির যুবশক্তি কেন্দ্রীয় সহ-সভাপতি সুফিয়ান রায়হান, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, উপজেলা শিবির সভাপতি নাসিম মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের ১১দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকর করতে হবে। তারা দাবি করেন, জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

Visited ৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।