ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ সীতাকুণ্ডের মেয়েদের দাপট

নিজস্ব প্রতিবেদক
মে ৮, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রাম রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে সীতাকুণ্ড উপজেলার মেয়েরা। বালিকাদের একক ও দ্বৈত—উভয় বিভাগেই জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সীতাকুণ্ড উপজেলা দল।

এই অসাধারণ অর্জনে ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বইছে। চ্যাম্পিয়ন দল ও খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম। পাশাপাশি জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা তরুণ এই ক্রীড়াবিদদের সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

প্রতিযোগিতায় বালিকা একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রাশি নাথ সাথী, তিনি বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সুরাইয়া জান্নাত নাবিহা, ৮ম শ্রেণি, চিটাগং কেমিক্যাল কমপ্লেক্স স্কুল এবং তামান্না সুলতানা, ৮ম শ্রেণি, মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয়।

দলের ম্যানেজার ইফতেখার আহম্মদ জুয়েল বলেন, “ছাত্রীদের নিয়মিত প্রশিক্ষণ ও খেলার সরঞ্জামের পর্যাপ্ত ব্যবস্থা করা গেলে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।”

এদিকে খেলায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ইমরান হুদা। তাঁর প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় খেলোয়াড়রা এই সাফল্য অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা জানান।

সীতাকুণ্ডের মেয়েদের এই কৃতিত্ব স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন ক্রীড়াবিদ ও সচেতন।

Visited ২২ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।