ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বাঁশখালীতে ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক, মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
মে ১৬, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ আমিনুল ইসলাম ,চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী (মান্নান পাড়া) এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (১৬ মে ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের একটি দল ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খুদুকখালী (মান্নান পাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ মোঃ হেফাজ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক হেফাজ মৃত আব্দুল মালেক বলীর ছেলে এবং একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পরে তাকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল। পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক কারবার ও সেবন অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

Visited ৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।