ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

ব্যাটিং তাণ্ডব চালিয়ে তানজিদের ফিফটি

admin
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডব।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১২ বলে দুটি ছক্কার আর ৪টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন তানজিদ।

৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫৯ রান। ইনিংসের সপ্তম ওভারে আফগানিস্তান স্পিন আক্রমণ শুরু করলে বাংলাদেশের রানের গতি স্লথ হয়ে যায়।

সপ্তম ওভারে রশিদ খান বোলিংয়ে এসেই তুলে নেন সাইফ হাসানের উইকেট। এরপর লিটন দাস মাঠে নামার পর সুবিধা করতে পারেননি।

চতুর্থ ব্যাটসমান হিসেবে মাঠে নামেন তাওহিদ হৃদয়। তার সাথেও বড় জুটি গড়তে পারেননি তানজিদ হাসান তামিম। প্রথম ১২ বলে ৩২ রান করা এই ওপেনার পরের ১৮ রান করতে তানজিদ খেলেন ১৬ বল। ২৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম ফিফটি হাঁকান তিনি।

ইনিংস ওপেন করতে নেমে ১২.৫ ওভারে দলীয় ১০৪ রানে আউট হন তানজিত। তার আগে ৩১ বলে চারটি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫২ রান করে ফেরেন তানজিদ।

Visited ২৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।