ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

মিরসরাইয়ে ৩২ ঘণ্টার অভিযানে ডাকাতির মামলার ৭ আসামি গ্রেপ্তার, লুণ্ঠিত বৈদ্যুতিক তার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ডাকাতির মামলায় ৭ আসামিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৯ আগস্ট রাত ২টা থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে মিরসরাই ইকোনমিক জোনের বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় ১০-১৫ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। এ সময় তারা কারখানায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের তিনটি মোবাইল ফোন ও আনুমানিক ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ৯ আগস্ট জোরারগঞ্জ থানায় মামলা নম্বর-৯, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোডে মামলা করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদকে।

ঘটনার পর চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায়, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দায় চৌধুরী-এর তত্ত্বাবধানে এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে অভিযান শুরু করে পুলিশ।

টানা ৩২ ঘণ্টার অভিযানে মিরসরাই ইকোনমিক জোন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান (২৩), মো. রাকিব (২১) ও এমদাদুল হক প্রকাশ এমরান (২৮)-এর দেখানো মতে ১০ আগস্ট ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ৭ আসামির মধ্যে ইউসুফ (২৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর ৬ আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই অভিযানের সময় মাদক ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন আইনবিরোধী চুরি ডাকাতি সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়ারেন্টভুক্ত আসামি মো. বাদশা (৪৫)-নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মিরসরাই উপজেলার মোবারকঘোনা এলাকার কুলু মহাজন বাড়ির মৃত গোলালের রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Visited ১৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।