ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সুনামগঞ্জ ধর্মপাশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শুক্রবার বিকেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে মোট ১২টি ফুটবল দল অংশ নেয়। ধর্মপাশা উকিলপাড়া জুনিয়র স্পোটিং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।

উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক। উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবিরের সঞ্চালনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্রো প্রমুখ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় উকিলপাড়া জুনিয়র স্পোটিং ক্লাব কে ৪-১ গোলে হারিয়ে হলিদাকান্দা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ২৪ইঞ্চি এলইডি টিভি ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে ট্রফি দেওয়া হয়।

Visited ৪৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।