ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

হাইকোর্টের রায়ে কাটল সব জট, ফটিকছড়িতে এমপি হচ্ছেন সারোয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

মো. আলাউদ্দীন হিরু,ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:

দীর্ঘ আইনি লড়াই ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচিত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে তাঁর নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ এবং জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২ জুলাই উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেছিলেন।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এবং আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন সারোয়ার আলমগীর। তবে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করলে বিষয়টি আদালতে গড়ায়। পরে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়ে তিনি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

নির্বাচনে জয়ী হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ চূড়ান্ত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের ওপর স্থগিতাদেশ দেন। এতে নির্বাচিত প্রতিনিধি থাকা সত্ত্বেও দীর্ঘদিন সংসদে প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত ছিল ফটিকছড়ি।

পরবর্তীতে গত ১৬ জুন আপিল বিভাগ দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দিলে মামলার কার্যক্রমে গতি আসে। অবশেষে হাইকোর্টের চূড়ান্ত রায়ে সেই আইনি জটিলতার অবসান ঘটল।

এ রায়ের পর ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন নির্বাচন কমিশন আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করলেই সারোয়ার আলমগীর জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিতে পারবেন। এর মধ্য দিয়ে ফটিকছড়ির জনগণের ভোটের পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Visited ১৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।