ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

কুষ্টিয়ায় মা মুড়ি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

কুষ্টিয়া জেলার মা মুড়ি ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ০২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে রাত প্রায় ২টার দিকে বিদ্যুৎ চমকানোর কারণে শর্ট সার্কিট হয়ে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাক্টরির ভেতরে থাকা সবকিছু অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ফ্যাক্টরির মালিক ও শ্রমিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও তখন পর্যন্ত ফ্যাক্টরির ভেতরে কিছুই অবশিষ্ট ছিল না।

 

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তবে তা কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Visited ৬৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।